৫৩ পৌরসভায় মেয়র প্রার্থী ৩৬৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের দুই বিভাগ—রাজশাহী ও রংপুরে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল সোমবার। দুই বিভাগের ১৪ জেলার মোট ৫৩টি পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৬৯ জন। আমাদের নিজস্ব প্রতিবেদক আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো তথ্য।রংপুর: জেলার বদরগঞ্জ পৌরসভায় মেয়র পদে সাতজন, কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভায় মেয়র পদে সাতজন, কাউন্সিলর পদে ৪৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।দিনাজপুর: দিনাজপুর পৌরসভায় মেয়র পদে ১২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ এবং সাধারণ কাউন্সিলর পদে ৮৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।জেলার হাকিমপুর পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন। এর মধ্যে স্বামী-স্ত্রী সুরুজ আলী শেখ এবং নাজমা বেগম দুজনই মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।ফুলবাড়ী পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। এ ছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।পার্বতীপুর পৌরসভার মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।কুড়িগ্রাম: জেলার তিনটি পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৩১ জন। এর মধ্যে কুড়িগ্রাম পৌরসভায় নয়জন, উলিপুরে ১২ জন এবং নাগেশ্বরীতে ১০ জন।