প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউপির নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় ৫৪ জন আসামি জামিন পেয়েছেন। গতকাল সোমবার আসামিরা গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক রাজিব কুমার রায় তাঁদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া আসামিদের মধ্যে চর মোন্তাজ ইউপি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলামও রয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চর মোন্তাজ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হানিফ মিয়া এবং দলের ‘বিদ্রোহী’ প্রার্থী নাজমুল হুদার সমর্থকদের মধ্যে চর মোন্তাজের চর বেস্টিন বাজার ও নলুয়া বাজারে কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের ২৬ ব্যক্তি আহত হন। এ ঘটনায় হানিফ মিয়া গত শুক্রবার রাতে থানায় ২০৪ জনের বিরুদ্ধে মামলা করেন।