৫৪ ধারায় কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ডাকাত সন্দেহে ছয়জনকে আটক করে পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গত শনিবার রাত দুইটার দিকে আন্দি চৌরাস্তা এলাকা থেকে ওই ছয়জনকে আটক করে সখীপুর থানা-পুলিশ। ওসি মাকছুদুল আলম বলেন, আন্দি এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে ডাকাত সন্দেহে আটক করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে ও তদন্তে ডাকাত প্রমাণিত না হওয়ায় তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি