৫৪ বছরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ৫৪ বছরে পা দিয়েছে। বিভাগের ‘প্রতিষ্ঠাবার্ষিকী সপ্তাহ’ উদ্যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা বর্ণাঢ্য এক শোভাযাত্রায় অংশ নেন।
১৯৬২ সালের ২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা কোর্স চালুর মধ্য দিয়ে বিভাগটি যাত্রা শুরু করেছিল। বর্তমানে এখানে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি কোর্স চালু আছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার বিশেষ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল পূর্বনির্ধারিত শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই বিভাগের সামনে জড়ো হতে থাকেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে নির্ধারিত টি-শার্ট গায়ে জড়িয়ে সারিবদ্ধভাবে শোভাযাত্রায় অংশ নেন তাঁরা।
অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ দিবসের এবারের স্লোগান ছিল ‘টেকসই উন্নয়নই হোক গণমাধ্যমের অঙ্গীকার’। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, অধ্যাপক আখতার সুলতানা, অধ্যাপক গীতি আরা নাসরীন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ অংশ নেন।