বাংলাদেশের ৫ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী ২০১৪-১৫ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন। ২০০৯-১০ সালের তুলনায় উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর এই সংখ্যা দ্বিগুণ।
চার বছর ধরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশির সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে।
দ্য ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জের বার্ষিক প্রতিবেদন উদ্ধৃত করে ঢাকার মার্কিন দূতাবাস গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে ২০১৪-১৫ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের চেয়ে ১০ শতাংশ বেড়ে ৯ লাখ ৭৪ হাজার ৯২৬ জন হয়েছে। দ্য ওপেন ডোরস প্রতিবেদনটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তর এবং আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান যৌথভাবে প্রতিবছর প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার বছর ধরে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে এবং ২০১৪-১৫ সালে বৃদ্ধির হার ১৩ দশমিক ৬ শতাংশ।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, ‘এই রেকর্ডসংখ্যক শিক্ষার্থী মেধা অর্জনের একটি গল্প।