৫৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার কারণে মানিকগঞ্জের ছয় উপজেলায় ৫৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে সিঙ্গাইর উপজেলায় পরীক্ষা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলায় ৬৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। গতকাল শনিবার থেকে বিদ্যালয়গুলোতে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে গত শুক্রবার বিকেলের পর থেকে জেলা সদর, দৌলতপুর, হরিরামপুর, শিবালয়, ঘিওর ও সাটুরিয়া উপজেলায় ২০২টি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। পরে এই ছয় উপজেলার ৫৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী প্রথম আলোকে বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হলে পরে পরীক্ষার সময়সূচি জানানো হবে।