৫৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে ৫৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পরিষদ (স্টুডেন্টস কাউন্সিল) নির্বাচন। এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এই নির্বাচন।শিশুকাল থেকে গণতন্ত্রের অভ্যাস গড়ে তোলাসহ বিভিন্ন উদ্দেশ্যে গত বছর পরীক্ষামূলকভাবে ১০০ প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে ছাত্র পরিষদ গঠিত হয়। এবার নতুন করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই পরিষদ হচ্ছে।গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়ে বলা হয়, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে কিছু বিদ্যালয়ে সুবিধামতো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই নির্বাচনে প্রার্থী ও ভোটার। এই তিনটি শ্রেণী থেকে কমপক্ষে দুজন করে প্রতিনিধি নিয়ে সাত সদস্যের ছাত্র পরিষদ গঠিত হয়। তবে প্রতিটি শ্রেণী থেকে দুজন করে (একজন ছাত্র ও একজন ছাত্রী) সহযোগী প্রতিনিধি মনোনীত করা যাবে।