৫৫ কিলোমিটারে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে সড়কে ট্রাক উল্টে যাওয়া এবং সেতুতে অপর একটি ট্রাক বিকল হওয়ায় গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারে তীব্র যানজট দেখা দেয়। যানজটের কারণে মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। অনেক পণ্যবাহী যান নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি