৫৫ জন নারীকে সম্মাননা দিয়েছে মহিলা পরিষদ
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৫৫ জন নারীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪ এপ্রিল ছিল মহিলা পরিষদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এই সম্মাননা দেওয়া হয়। এবার যাঁরা সম্মাননা পেয়েছেন তাঁদের মধ্যে আছেন সাহিত্যে আনোয়ারা সৈয়দ হক; সংগীতে কাঙ্গালিনী সুফিয়া; পরিবেশ আন্দোলনে সৈয়দা রিজওয়ানা হাসান; সংগীতে ফাহমিদা নবী, কনকচাঁপা, আনুশেহ আনাদিল, মিলা ইসলাম; ক্রীড়ায় সালমা খাতুন, শারমীন আক্তার, শারমীন ফারজানা, মরিয়ম খাতুন, শাম্মী আক্তার; কৃষিতে খালেদা খানম, সেলিমা জাহান, ফিরোজা বেগম ও লাইলী বেগম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আয়শা খানম। সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু নারী আন্দোলনের সব কর্মী, যাঁরা প্রয়াত হয়েছেন, যাঁরা নতুন প্রজন্মের, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মহিলা পরিষদ একটি গণতান্ত্রিক মানবিক সংস্কৃতির বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে। বিজ্ঞপ্তি।