৫৫ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগের কর্মী লিটন পণ্ডিত নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদসহ ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়।
গত সোমবারের সংঘর্ষের ঘটনায় ওই দিন রাতেই নিহত লিটনের বড় ভাই জাকির হোসেন পণ্ডিত মামলাটি করেন। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে আছেন মেয়র রফিউদ্দিনের ছোট ভাই নাফিজ উদ্দিন আহমেদ, বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কালাম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম। আসামিরা সবাই পৌর মেয়রের অনুসারী।
রফিউদ্দিন দাবি করেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের লোকজন তাঁর বাসায় হামলা চালান। এ সময় দুই পক্ষের হট্টগোলের মধ্যে কার গুলিতে লিটন নিহত হন, তা চিহ্নিত করা যায়নি।