৫৫ পরিবারের ১২০টি ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরে অগ্নিকাণ্ডে ৫৫টি পরিবারের ১২০টি ঘর, ঘরে রক্ষিত মালামাল ও আসবাব পুড়ে গেছে। সদরের গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শুক্রবার সন্ধ্যার দিকে ওই গ্রামের নরেশ চন্দ্র রায়ের বারান্দায় থাকা পাটখড়ির স্তূপে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই গ্রামের ৫৫টি পরিবারের ১২০টি ঘর, ঘরে রক্ষিত ধান, চাল, পাট, ভুট্টা, রসুনবীজ, নগদ অর্থ, আসবাব পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে একটি ছাগল ও শতাধিক হাঁস-মুরগিও মারা যায়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ও ডোমারের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি করে কম্বল এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পক্ষে একটি করে কম্বল ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেছি।