৫৫ লাখ জাল রুপিসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা থেকে ৫৫ লাখ জাল ভারতীয় রুপিসহ ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তিকে গতকাল রোববার রাতে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে গোপন খবরের ভিত্তিতে উত্তর বাড্ডার সবজি হোটেলের গলি থেকে ইলিয়াসকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে এক হাজার রুপি নোটের ৩২টি বান্ডিল ও ৫০০ রুপির ৪৬টি বান্ডিলে মোট ৫৫ লাখ জাল রুপি উদ্ধার করা হয়।বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, আটক ইলিয়াস এই জাল মুদ্রাগুলো গুলিস্তানের এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।