৫৫ লাখ টাকা দান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবি ব্যাংক ও ইএনএ প্রপার্টিজ লিমিটেড নিমতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাহায্যের জন্য গতকাল শনিবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫৫ লাখ টাকা দান করেছে। এর মধ্যে এবি ব্যাংক ৫০ লাখ ও ইএনএ প্রপার্টিজ পাঁচ লাখ টাকা দিয়েছে। খবর বাসসের। এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কায়সার এ চৌধুরী ও ইএনএ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এনামুল হক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ওই অর্থের চেক তুলে দেন।