৫৬ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮তম বিসিএসের লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদস্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশ করা নন, এমন প্রার্থীদের মধ্য থেকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন গতকাল মঙ্গলবার ৫৬ জনকে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে।সুপারিশ করা পদগুলো হলো: বাংলাদেশ রেলওয়েতে সহকারী সার্জন পাঁচজন, ডেন্টাল সার্জন একজন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের পরিদর্শক (প্রকৌশল) একজন, পরিদর্শক (মেডিকেল) তিনজন, নৌপরিবহন মন্ত্রণালয়ে শিক্ষা কর্মকর্তা একজন, তথ্য মন্ত্রণালয়ের বিটিভিতে প্রযোজক গ্রেড-২ পদে একজন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরে সমাজসেবা অফিসার বা সমমান পদে ৪৪ জন। তথ্য বিবরণী।