৫৬তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৬তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শোভাযাত্রা, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়।

গতকাল সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ভারপ্রাপ্ত উপাচার্য মো. জসিমউদ্দীন খান এই শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশের এলাকাবাসীর মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

ভারপ্রাপ্ত উপাচার্য জসিমউদ্দীন খান বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষিজমি কমছে। খাদ্যের উৎপাদন বৃদ্ধি এখন বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কৃষিবিদদের আমরা সেভাবেই তৈরি করছি। এই দিবসের মাধ্যমে শিক্ষার্থীদের আবারও বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যের কথা জানিয়ে দিতে চাই।’