৫৭ কেজির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী ঘাগড়াগাছি গ্রাম থেকে ৫৭ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী ঘাগড়াগাছি গ্রাম থেকে ৫৭ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী ঘাগড়াগাছি গ্রাম থেকে ৫৭ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার দুপুরে দিনাজপুরের ২-বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। মূর্তিটির আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বলেন, একটি সংঘবদ্ধ দল সীমান্ত দিয়ে মূর্তিটি ভারতে পাচারের জন্য এনেছিল। বিজিবি সদস্যরা ক্রেতা সেজে পাচারকারী চক্রটির কাছ থেকে মূর্তিটি কেনার কথাবার্তা পাকা করেন। চক্রটি বিজিবির ফাঁদে পা দেয়। কথা অনুযায়ী, চক্রটির সদস্যরা গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় বিরল সীমান্তের ৩৩০ / ৬ সাব পিলার সংলগ্ন বাঁশ ঝাড়ের কাছে মূর্তিটি নিয়ে আসে। কিন্তু আড়ালে বিজিবি সদস্যরা ওত পেতে আছে—এমনটি বুঝতে পেরে তারা মূর্তিটি ফেলে পালিয়ে যায়।
লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন আরও বলেন, মূর্তিটি উদ্ধারের পরে দিনাজপুর শহরের স্বর্ণালঙ্কারের দোকানে নিয়ে অভিজ্ঞ যাচাইকারীদের মাধ্যমে যাচাই করা হয়। মূর্তিটি যে কষ্টি পাথরের তা তাঁরা নিশ্চিত করেন। উদ্ধার করা মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।