৫৭ ধারায় মামলার আগে পুলিশ সদর দপ্তরের পরামর্শ লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়েরের আগে পুলিশ সদর দপ্তরের পরামর্শ নিতে হবে। আজ বুধবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক পুলিশের সব ইউনিটে এ নির্দেশনা প্রদান করেছেন। এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) আইন, ২০১৩-এর ৫৭ ধারায় সংঘটিত অপরাধসংক্রান্ত মামলা দায়েরের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে; অভিযোগ সম্পর্কে কোনোরূপ সন্দেহের উদ্রেক হলে অভিযোগের সত্যতা সম্পর্কে যাচাইবাছাই করতে হবে; মামলা দায়ের পূর্বে পুলিশ সদর দপ্তরের আইন শাখার সঙ্গে আইনগত পরামর্শ গ্রহণ করতে হবে এবং কোনো নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।