৫৭ প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫৭ জন প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে মোট তিন লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ হাক্কানী এই আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার তিনটি ইউনিয়নের ২০ জন চেয়ারম্যান পদপ্রার্থীর প্রত্যেককে সাত হাজার, ৩০ জন সদস্য পদপ্রার্থীর প্রত্যেককে পাঁচ হাজার এবং সাতজন নারী সদস্য পদপ্রার্থীর প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ইউএনও আবদুল্লাহ হাক্কানী।