৫৭ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কোস্টগার্ডের পূর্ব জোনের টহলদল গতকাল বুধবার লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৭ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল আটক করে। পরে এসব জাল পুড়িয়ে ফেলা হয়, যার আনুমানিক দৈর্ঘ্য এক লাখ মিটার।এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, জাটকা নিধন-২০১২ উপলক্ষে লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার বাতির ঘাট, ছদলার ঘাট, চর সামছুউদ্দিন ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। জাল আটকের পর কমলনগর থানার সহকারী মৎস্য কর্মকর্তা মো. নুরুল আলমের উপস্থিতিতে জালগুলো পুড়ািনো হয়।