প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে পদোন্নতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৫৮ জন কর্মকর্তা। পাঁচটি পদে এসব কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। গতকাল মঙ্গলবার কমিশনের সভায় পদোন্নতির অনুমোদন দিয়ে বিকেলে সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। দীর্ঘদিন ফাইলবন্দী থাকার পর গত মঙ্গলবার ও বুধবার বৈঠক করে বিভাগীয় পদোন্নতি কমিটি। মোস্তফা কামালের নেতৃত্বে সভা শেষে পদোন্নতির সুপারিশ কমিশনে জমা দেওয়া হয়।