৫৮ রোহিঙ্গাকে আটক করে দেশে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।বিজিবি সূত্র জানায়, গতকাল উপজেলার শাহপরীর দ্বীপ, টেকনাফ সদর, হ্নীলা, দমদমিয়া, ঝিমংখালী ও হোয়াইক্যং এলাকা দিয়ে অনুপ্রবেশকালে বিজিবির জওয়ানেরা ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেন। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, আটক রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।