৫৮ শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৫৮ জন শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। তালিকায় রয়েছেন চরমপত্রের উপস্থাপক প্রয়াত এম আর আকতার মুকুল, সংগীতশিল্পী ফকির আলমগীর, তিমির নন্দী, চলচ্চিত্রকার সুভাষ দত্ত প্রমুখ।

গতকাল সোমবার এ-বিষয়ক এক গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ওই গেজেটে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৪৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধকালে গঠিত সাংস্কৃতিক সংগঠনের এই শব্দসৈনিকদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার কথা জানানো হয়।

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিকেরা মুক্তিযুদ্ধ চলাকালে প্রেরণা জুগিয়েছেন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষকে।