প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেস্বর ইউনিয়নে পদ্মার পাড়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫৮ জন শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাস গত সোমবার রাতে এ আদালত পরিচালনা করেন। ৫৩ জনকে ১৫ দিন করে, ৪ জনকে তিন মাস করে এবং ১ জনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের বাড়ি পাবনা জেলায়। কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট এম আতাহার আলী বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে রাত তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় দুটি বাল্কহেড জব্দ করা হয়।