৫৯ পুলিশ সুপারকে বদলি ও পদায়ন
পুলিশ প্রশাসনে সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার (এসপি) পদের ৫৯ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলা ও পুলিশের বিভিন্ন বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
এই কর্মকর্তাদের মধ্যে এসপি পদে পদোন্নতি পাওয়া এসবির অতিরিক্ত এসপি গিয়াস উদ্দিন আহমেদকে পঞ্চগড়ের এসপি, পর্যটন পুলিশের অতিরিক্ত এসপি শামসুন নাহারকে চাঁদপুরের এসপি, সিআইডির অতিরিক্ত এসপি সারোয়ার হোসেনকে মাদারীপুরের এসপি, ঢাকার অতিরিক্ত এসপি শ্যামল কুমার মুখার্জিকে নাটোরের এসপি, পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) অতিরিক্ত এসপি নাছিমা আক্তারকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার, ফরিদপুরের অতিরিক্ত এসপি বিজয় বসাককে বরগুনার এসপি, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত এসপি মো. শাহজালালকে মৌলভীবাজারের এসপি, জামালপুরের অতিরিক্ত এসপি নিজাম উদ্দিনকে জামালপুরের এসপি, সিটি এসবি খুলনার অতিরিক্ত এসপি জয়দেব চৌধুরীকে নেত্রকোনার এসপি, সিরাজগঞ্জের অতিরিক্ত এসপি সুভাষ চন্দ্র সাহাকে ঝালকাঠির এসপি, মানিকগঞ্জের অতিরিক্ত এসপি মিজানুর রহমানকে বান্দরবানের এসপি ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. নিশারুল আরিফকে রাজশাহীর এসপি, সিটি এসবির সৈয়দ নুরুল ইসলামকে ডিএমপির উপকমিশনার, ঝালকাঠির এসপি মজিদ আলীকে খাগড়াছড়ির এসপি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া অন্যদের শিল্প, নৌ, বিমানবন্দর পুলিশ, ডিএমপি, পুলিশ অধিদপ্তর ও সিআইডিতে পদায়ন করা হয়েছে।