৫৯ রানে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সার্চ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশারাবাড়ি নাজমুল স্মৃতি ক্রিকেট একাদশ শীতলপাড়া ক্রিকেট একাদশকে হারিয়ে ৫৯ রানে বিজয়ী হয়েছে। গতকাল কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই খেলা হয়। খেলা উদ্বোধন করেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূঁইয়া। শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন কসবার ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলাম।