৫৯ শর্তে পরিবেশগত প্রভাব সমীক্ষা ছাড়পত্র পেল এস আলম গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) ছাড়পত্র পেয়েছে এস আলম গ্রুপ। ৫৯টি শর্তে পরিবেশ অধিদপ্তর ১৩ জুন এই ছাড়পত্র দেয়। এর ফলে এই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু করতে আর কোনো বাধা নেই।
গত বছরের আগস্ট মাসে পরিবেশ অধিদপ্তরের কাছে এস আলম গ্রুপ এই প্রকল্পের সাইট ক্লিয়ারেন্স এবং ইআইএ ছাড়পত্রের জন্য আবেদন করে।
ইআইএ ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাজমুল আহসান।
গত ৪ এপ্রিল গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন ও পুলিশের মধ্যে সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হন।
ছাড়পত্রে দেওয়া শর্তের মধ্যে রয়েছে প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন, সেখানকার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, খাল সংরক্ষণ করে ভৌত অবকাঠামোর কাজ করা, পরিবেশবান্ধব ভবন নির্মাণ, কয়লার ইয়ার্ডে ঢাকনা ব্যবহার ইত্যাদি।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ২৫০ কোটি ডলার ব্যয়ে গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। ২০১৯ সালের মধ্যে কেন্দ্রটিতে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা। এর উৎপাদনক্ষমতা হবে প্রায় ১ হাজার ৩০০ মেগাওয়াট।
এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার আমরা ইআইএ ছাড়পত্র হাতে পেয়েছি। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা মেনেই প্রকল্প বাস্তবায়ন করা হবে।’
ইআইএ ছাড়পত্র প্রদানের বিষয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হয় সেখানে ছাড়পত্র দেওয়ার মতো অবস্থা নেই।