৬ এপ্রিল ফেনী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৬ এপ্রিল ফেনী পৌরসভার মেয়রের শূন্যপদে উপনির্বাচনের দিন ধার্য করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই ২০ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ মার্চ।
ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী বিগত ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। পরে তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করেন। ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র পদটি শূন্য ঘোষণা করেন।