৬ এপ্রিল মতিঝিলে সমাবেশ করবে না ইসলামী ঐক্যজোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতার আশঙ্কা ও হেফাজতে ইসলামের প্রতি সম্মান দেখিয়ে ৬ এপ্রিল (শনিবার) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের কর্মসূচি প্রত্যাহার করেছে মহাজোটের সমর্থক বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। ২৭ এপ্রিল বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এ সমাবেশ হবে।রাজধানীর পুরানা পল্টনের একটি রেস্তোরাঁয় গতকাল বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। লংমার্চ করতে হেফাজতে ইসলামের অনড় অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, মনে হয় তারা কারও কাছে দায়বদ্ধ। লংমার্চ করবেই। কিন্তু জামায়াত-শিবিরের তাণ্ডবে যখন মানুষ ত্যক্ত-বিরক্ত, তখন এ লংমার্চ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।