৬ কোটি টাকার সোনাসহ আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

১২০টি সোনার বারসহ ছয়জন চোরাকারবারিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩। আজ সোমবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

কবে, কখন এই সোনার বার জব্দ করা হয়, খুদে বার্তায় তা জানানো হয়নি।

র‍্যাবের খুদে বার্তায় বলা হয়, নরসিংদীর পাঁচদোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব বলছে, উদ্ধার করা ১২০টি সোনার বারের ওজন প্রায় ১৪ কেজি। দাম প্রায় ছয় কোটি টাকা।

আটক করা ছয় ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি র‍্যাব।

বিস্তারিত জানাতে আজ বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফ করার কথা।