৬ কোটি ৬০ লাখ টাকা মূল্যের সাপের বিষসহ ২ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০-এর একটি দল গতকাল মঙ্গলবার দুপুরে সোনালী ব্যাংকের পঞ্চম তলায় অভিযান চালিয়ে দুই পাউন্ড ওজনের সাপের বিষসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। র্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি দল বেলা তিনটায় মতিঝিলে সোনালী ব্যাংকের পঞ্চম তলায় অভিযান চালিয়ে নাসির (৩৭) ও আব্দুল হক (৫৮) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী দুই পাউন্ড ওজনের সাপের বিষ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ছয় কোটি ৬০ লাখ টাকা।