৬ চালককে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামে ছয় পরিবহনচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার নগরের ওয়াসা এলাকায় কালো ধোঁয়া নির্গমন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এসব যানবাহনকে চার হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।র্যাবের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবদুল্লাহ মোহাম্মদ আদালতের নেতৃত্ব দেন। জরিমানা করা পরিবহনের মধ্যে চারটি মিনিবাস, একটি তেলের লরি ও একটি কাভার্ড ভ্যান রয়েছে।