৬ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গতকাল রোববার জুয়ার আসর থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ডিমশহর নয়াপাড়ার আলমগীর হোসেন (৪৫), মাটিহাস গ্রামের কাইয়ুম (৩২), ডাকাহার গ্রামের আবুল কালাম আজাদ (২৮), খোলাশ গ্রামের আরিফ হোসেন (৪০), শিবগঞ্জের পিরব গ্রামের আবু কাশেম (৪৮) ও ইদ্রিস আলী (৩০)। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, উপজেলা সদরের চেঙ্গা মন্দির তিলতলা পুকুরপাড়ে জুয়া খেলার সামগ্রীসহ তাঁদের আটক করা হয়। পরে তাঁদের নামে মামলা করা হয়েছে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি