৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের পাঁচ নেতা ও এক আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ওই ছয়জনকে ২৮ জানুয়ারির মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
জামায়াতে ইসলামীর তিন নেতার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়েছে। তাঁরা হলেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মো. মুজিবুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।
ছাত্রশিবিরের সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল মো. আতিকুর রহমানের বিরুদ্ধেও আদালত অবমাননার রুল জারি করা হয়েছে।
এ ছাড়া জামায়াতে ইসলামীর আইনজীবী তাজুল ইসলামের বিরুদ্ধে রুল জারি হয়েছে।