৬ জুন পবিত্র শবেমিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে। গতকাল শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে জানানো হয়, গতকাল বাংলাদেশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ ১২ মে থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ রজব, ৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আউয়াল। বিজ্ঞপ্তি।