৬ ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নে সাত দিনে ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এর পর থেকে এসব এলাকার শতাধিক পরিবার ভোগান্তিতে রয়েছে। গত বুধবার রাতে মুন্সীবাজারের বনবিষ্ণুপুর ও রায়নগর গ্রাম থেকে চারটি ট্রান্সফরমার চুরি হয়। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) এলাকা পরিচালক প্রভাষক মো. আবদুল আহাদ জানান, এর ফলে ১৩০টি পরিবার অন্ধকারে রয়েছে।