প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের পুনর্নির্বাচন আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন: ফরহাদ চৌধুরী, নাদিরা ফরহাদ, এমদাদ হোসেন চৌধুরী, সাব্বির হাসান চৌধুরী, সৈয়দ আতিকুর রব চৌধুরী ও সৈয়দ শহীদ হোসেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ৬ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৯২৪ জন। এ ওয়ার্ডের নির্বাচিত প্রার্থী ফরহাদ চৌধুরীর বিরুদ্ধে গত নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করার অভিযোগের একটি মামলা অতি সম্প্রতি আদালতে নিষ্পন্ন হয়েছে। নির্বাচিত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ওয়ার্ডে পুনর্নির্বাচন হচ্ছে।