৬ নারীসহ আরও ৩৪ রোহিঙ্গা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তমব্রু, জামছড়ি ও দোছড়ি সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। গতকাল রোববারও বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের আরও ৩৪ রোহিঙ্গাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আগের দিন একই সীমান্ত থেকে আটক করা হয়েছিল ৩১ রোহিঙ্গাকে। ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীপক বড়ুয়া বলেন, প্রায় প্রতিদিন রোহিঙ্গারা সীমান্ত অনুপ্রবেশ করে বাংলাদেশে ঢুকছে। মিয়ানমারের আরাকান রাজ্যে অভাব-অনটনের শিকার হয়ে তারা বাংলাদেশ পালিয়ে আসছে। বিজিবির সদস্যরা রোহিঙ্গাদের আটক করে মিয়ানমারে ফেরত পাঠালেও অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না।