৬ মণ গাঁজাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লবণের ট্রাকে করে গাঁজা পাচারের সময় গতকাল শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস সড়ক এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজা বহনকারী ট্রাকটি আটক করে পুলিশ। পরে ওই ট্রাক থেকে ছয় মণ গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ভুলবাড়িয়া এলাকার লায়েব আলী (৪০) ও ট্রাকচালক যশোরের মনিরামপুর থানার কুয়াদা বাজার এলাকার সায়েব আলী (৪২)।