৬ মাস ধরে দেশে আসার অপেক্ষায় ৩ বাংলাদেশি শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আসার অপেক্ষায় ভারতের একটি শিশুকেন্দ্রে ছয় মাসের বেশি সময় ধরে আটকে আছে তিন বাংলাদেশি শিশু। অবৈধভাবে ভারতে প্রবেশ করা ওই তিন শিশু দেশটির অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী থেকে উদ্ধার করে পুলিশ। খবর দ্য হিন্দুর।
অবৈধভাবে ভারতে প্রবেশ করা ওই তিন শিশু হলো মো. জাবির হোসেন (১৬), মো. ইকরামুল (১৬) ও অ. মুন্না (১০)। এদের মধ্যে মুন্না বাড়ি থেকে পালিয়ে সীমান্ত পেরিয়ে ট্রাকযোগে গোদাবরী আসে। একটি অলাভজনক বেসরকারি সংগঠন তাকে সরকারের শিশুকেন্দ্রে হস্তান্তর করে। জাবির আর ইকরামুল যশোর থেকে সীমান্ত পেরিয়ে ভারতে আসে। তারা শিশু শ্রমিক হিসেবে পশ্চিম গোদাবরীর ভিমাভারাম এলাকায় কাজ করছিল। লক্ষ্যহীনভাবে ঘোরাফেরার সময় পুলিশ তাদের উদ্ধার করে শিশুকেন্দ্রে পাঠায়।