৬ মাসেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার হাটপুকুরিয়া গ্রামের খোরশেদ আলম (২৭) হত্যা মামলার কোনো আসামি গত ছয় মাসেও গ্রেপ্তার হয়নি।নিহত খোরশেদের ভাই মামলার বাদী আবুল বাসার জানান, ২০১০ সালের ১৪ নভেম্বর বেলা দুইটায় জমি নিয়ে বিরোধের জের ধরে ওই গ্রামের বাচ্চু মিয়া ও তাঁর মা ছলেমা খাতুন খোরশেদকে ছুরিকাঘাত করে হত্যা করেন। সেদিন রাতেই ওই দুজনসহ অজ্ঞাত পরিচয়ের কয়েক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। ঘটনার পর ছয় মাস পেরিয়ে গেলেও পুলিশ একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি।