প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে ইয়াবা বড়ি রাখার দায়ে মো. আকবর (৩২) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়ায়। সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় টেকনাফ থেকে কক্সবাজার শহরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৪৫টি ইয়াবা বড়িসহ আকবরকে আটক করে বিজিবি। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন ইয়াবা বড়ি রাখায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি|