৬ লাখ টাকা হলে বেঁচে যাবেন প্রভাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি থানার বোতল হাটখোলা ইউনিয়নের মাধবপুর গ্রামের প্রভাত কুমারের (২৪) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ছয় মাস ধরে তিনি ঢাকার শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলোজির চিকির‌্যাসক কামরুল ইসলামের তত্ত্বাবধানে চিকির‌্যাসাধীন। তাঁর এ দীর্ঘমেয়াদি চিকির‌্যাসায় দুই লাখ টাকা খরচ হয়েছে। এ খরচ চালাতে গিয়ে তাঁর পরিবার সহায়-সম্বলহীন হয়ে পড়েছে। এরই মধ্যে চিকির‌্যাসকেরা জানিয়েছেন, প্রভাতকে বাঁচাতে হলে দ্রুত তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য ছয় লাখ টাকা দরকার; যা তাঁর নিঃস্ব পরিবারের পক্ষে জোগান দেওয়া সম্ভব নয়। এ অবস্থায় সন্তানকে বাঁচাতে প্রভাতের মা-বাবা সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সন্ধ্যা রানী, ব্যাংক হিসাব নম্বর: ১১৮০৫, জনতা ব্যাংক, শ্যামলী শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।