৬০ ঘণ্টা বিদ্যুৎহীন গজারিয়া উপজেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে গতকাল রাত নয়টা পর্যন্ত প্রায় ৬০ ঘণ্টা বিদ্যুৎহীন রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেঘনা-গোমতী সেতুর পশ্চিমে গজারিয়া এলাকায় ৩৩ হাজার কিলোভোল্টের বিদ্যুৎ সরবরাহকৃত তারটি ছিঁড়ে যায়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উপজেলার প্রায় ২২ হাজার গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। এলাকার ৫৭টি শিল্পপ্রতিষ্ঠানেও উৎপাদন বন্ধ রয়েছে।উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, বুধবার বিকেলে কালবৈশাখীর পর উপজেলার বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে কয়েকটি স্থানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও বৃহস্পতিবারের পর থেকে সম্পূর্ণ উপজেলা বিদ্যুৎবিছিন্ন হয়ে পড়ে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ফিডার গ্রিড থেকে গজারিয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।