৬০ ফেসবুক ইউজার নিয়ে ইয়ুথ ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি ব্যবহারের কুফল কমিয়ে আনার লক্ষ্যে ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের যৌন হয়রানি বন্ধ এবং হয়রানির শিকার নারীদের সহযোগিতার জন্য বরিশাল বিভাগের ৬ জেলার ৬০ জন দক্ষ ফেসবুক ব্যবহারকারী তরুণকে নিয়ে বরগুনায় শুরু হয়েছে দুদিনব্যাপী ‘ইয়ুথ ক্যাম্প’।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় বরগুনা শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ইয়ুথ ক্যাম্পের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সাংসদ ও দুর্যোগ ব্যবস্থাপনা-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বরগুনার বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারীর আয়োজনে এবং কানাডার হাইকমিশনের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশীদ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ, জাগো নারীর সভানেত্রী হামিদা বেগম, প্রধান নির্বাহী হোসনে আরা প্রমুখ।
ক্যাম্পে বরিশাল বিভাগের ৬ জেলার ১০ জন করে মোট ৬০ জন দক্ষ ফেসবুক ইউজার অংশগ্রহণ করেছেন।