৬০ বছর পূর্তি উৎসবের ক্ষণ গণনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশাল একটি লাল বেলুন উড়িয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৬০ বছর পূর্তি উৎসবের অনুষ্ঠানিক ক্ষণ গণনা শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। ২০ সেপ্টেম্বর কলেজের ৬০ বছর পূর্তি উৎসব হবে। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে বেলুন ওড়ানো কর্মসূচি পালন করা হয়।
ক্ষণ গণনা শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, সাবেক অধ্যক্ষ ইমরান বিন ইউনুস, অধ্যাপক নীলকান্ত ভট্টাচার্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন, অধ্যাপক আবদুল আলীম, অধ্যাপক নূরুল ইসলাম, বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, অধ্যাপক প্রদীপ কুমার দত্ত, মইনুল ইসলাম মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন বিএমএ চট্টগ্রাম শাখার যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী।
সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান মানুষেরা উপস্থিত থাকবেন।