৬০ ভাগ বেতন বৃদ্ধির দাবি সরকারি কর্মচারী সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মচারীদের ৬০ ভাগ বেতন বৃদ্ধি ও নতুন পে-স্কেলের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। নেতারা জানান, ২০০৯ সালে জাতীয় বেতন কমিশনের সুপারিশে সরকারি কর্মচারীদের বেতন ১৫-২৫ ভাগ বেড়েছিল, যা ওই সময়ের বাজারদর ও জীবনযাপনের ন্যূনতম প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। বর্তমানে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে। গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মচারী সমিতি আয়োজিত মানববন্ধনে এসব তথ্য জানানো হয়। মানববন্ধনে সমিতির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।