৬০ মুক্তিযোদ্ধাকে অফিসার্স ক্লাবের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬০ জন মুক্তিযোদ্ধাকে গতকাল শুক্রবার সংবর্ধনা দিয়েছে ঢাকার অফিসার্স ক্লাব। রাজধানীর বেইলি রোডে ক্লাব প্রাঙ্গণে এই মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সম্মানিতরা সবাই এই ক্লাবের সদস্য।স্বাধীনতার চার দশক পূর্তিতে আয়োজিত স্বাধীনতা উৎসবের অংশ হিসেবে সদস্য মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় অফিসার্স ক্লাব। দুদিনব্যাপী এই উৎসবের গতকাল ছিল প্রথম দিন। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা খুবই ঐক্যবদ্ধ। কিন্তু পক্ষের লোকদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। যুদ্ধাপরাধীদের বিচার করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে প্রতিমন্ত্রী সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন।মন্ত্রিপরিষদ সচিব ও ক্লাবের চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারলে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া যাবে।