৬০ মুক্তিযোদ্ধাকে অর্থ সহায়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৬০ জন মুক্তিযোদ্ধাকে সরকারিভাবে ছয় লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে ওই অর্থ হস্তান্তর করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল খালেক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক আনিস মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি মো. শাহজাহান মিয়া, মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন প্রমুখ। পরে ৬০ জন মুক্তিযোদ্ধার হাতে নগদ ১০ হাজার টাকা করে ছয় লাখ টাকা তুলে দেওয়া হয়।