৬০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানসহ বিভিন্ন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে গত মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ মৌলভীবাজার জেলা কমিটি। জেলা কমিটির সভাপতি মো. সুলতান মিয়ার সভাপতিত্বে কোর্ট এলাকায় এ সমাবেশ হয়।অন্যান্য দাবির মধ্যে রয়েছে স্থায়ী পে-কমিশন, স্থায়ী সার্ভিস কমিশন গঠন, রেশনিং ব্যবস্থা চালু, সব ক্ষেত্রে কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদান, আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল ইত্যাদি।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুস সামী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক তপন কান্তি ধর, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখার মো. আবুল হোসেন এবং বন গবেষণা ইনস্টিটিউট শাখার আবদুল বাতেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শফিউল আলম বেলালী।