৬০ হাজার টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের জিয়া শপিং কমপ্লেক্সের পেছনের গলিতে সোমবার দিবাগত রাতে একটি প্রসাধনী কোম্পানির বিক্রয় প্রতিনিধি আনোয়ার হোসেনকে (৩০) ধারালো ক্ষুর দিয়ে দুই হাত জখম করেছে ছিনতাইকারীরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আনোয়ার পার্শ্ববর্তী রায়পুর উপজেলা পরিষদ সড়কের প্রাইম এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি।আহত আনোয়ার হোসেন জানান, তিনি জিয়া শপিং কমপ্লেক্সের পেছনের গলি দিয়ে এক দোকানে রাত নয়টার দিকে মালামালের টাকা সংগ্রহ করতে যাচ্ছিলেন। এ সময় তাঁর দুই পাশে ছয়-সাতজন যুবক দাঁড়িয়ে কী আছে দেওয়ার জন্য বলে। একপর্যায়ে তিনি অপারগতা প্রকাশ করলে ক্ষুর দিয়ে তাঁর দুই হাত জখম করে ৬০ হাজার টাকা নিয়ে যায়। তাঁর দুই হাতে ছয়-সাতটি ক্ষুরের জখম হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়।